হোয়াটসঅ্যাপে নতুন ৬ সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৮:৫৩

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে একই আইফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার, ভিন্ন অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে সম্পূর্ণ চ্যাট স্থানান্তর, উন্নত স্টোরেজ ব্যবস্থাপনা ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন টুল। হোয়াটসঅ্যাপে নতুন চালু হওয়া ছয়টি সুবিধা জেনে নেওয়া যাক।


১. একই আইফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহার


এখন থেকে একই আইফোনে দুটি ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। ফলে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে আইফোন ব্যবহারকারীদের দুটি ফোন ব্যবহারের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা কোন অ্যাকাউন্টে সক্রিয় আছেন, তা বোঝার জন্য অ্যাপের নিচের ট্যাবে প্রোফাইল ছবি দেখা যাবে, ফলে চাইলে সহজেই অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে।


২. অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আইফোনের মধ্যে দ্রুত চ্যাট স্থানান্তর


হোয়াটসঅ্যাপ এখন আইফোন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এবং স্মার্টফোন থেকে আইফোনে সম্পূর্ণ চ্যাট স্থানান্তর করা যাবে। এর ফলে ছবি, ভিডিওসহ সব ধরনের কথোপকথন সহজেই নতুন ফোনে স্থানান্তর করা যাবে। এত দিন এই সুবিধা শুধু একই অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল।


৩. স্টোরেজ ব্যবস্থাপনা


স্টোরেজ ব্যবস্থাপনায়ও আনা হয়েছে পরিবর্তন। এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট থেকেই বড় আকারের ফাইল শনাক্ত করে মুছে ফেলতে পারবেন। এ জন্য চ্যাটের নামের ওপর ট্যাপ করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে। প্রয়োজনে পুরো চ্যাট না মুছে শুধু মিডিয়া ফাইল অপসারণের সুযোগও রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজেই সংরক্ষণ করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও