২৫ বছর পূর্তিতে নতুন সাজে গুগল ইমেজেস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ২১:৫৯
পপ তারকা জেনিফার লোপেজের সেই আইকনিক পোশাকের সূত্র ধরে চালুর ২৫ বছর পর গুগল ইমেজেসের ইন্টারফেসে বড় ধরনের পরিবর্তন এনেছে টেক জায়ান্ট গুগল।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ছবি খোঁজার ইন্টারফেইসকে বুদ্ধিদীপ্ত করার পাশাপাশি এবার সরাসরি সার্চ পেইজে বসেই গুগলের নিজস্ব ‘ন্যানো ব্যানানা’ এআই দিয়ে ছবি তৈরির সুবিধাও পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা।
গুগল ইমেজেসের বাহ্যিক নকশায় বর্তমান ডিজাইনের সঙ্গে খুব বেশি পার্থক্য চোখে না পড়লেও গুগল বলেছে, নতুন সংস্করণের সার্চ রেজাল্ট বা ফলাফলগুলো ‘রিয়াল টাইমে আপডেটেড’ হবে এবং ব্যবহারকারীর ‘ব্যক্তিগত আগ্রহ ও পছন্দের ওপর ভিত্তি করে বুদ্ধিমত্তার সঙ্গে দেখানো’ হবে।