You have reached your daily news limit

Please log in to continue


টাঙ্গুয়ার হাওরে মাছের ‘অর্ধেক’ প্রজাতি ‘বিলুপ্তের’ নেপথ্যে কী

জীব-বৈচিত্র্যের সঙ্কটে থাকা দেশের দ্বিতীয় বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে প্রায় দুই দশকে ‘অর্ধেক’ প্রজাতির মাছই বিলুপ্ত হয়ে গেছে- মাঠ পর্যায়ের গবেষণায় এমন আভাস মিলেছে।

গবেষকরা বলছেন, অবৈধভাবে ‘চায়না দুয়ারি জাল’ ও ‘কিরণমালা চাঁই’ ব্যবহার, ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা, হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটন ও বাণিজ্যিক জাহাজ চলাচলের ফলে দূষণ, বিষের ব্যবহার, হাওরপাড়ে ব্যক্তি মালিকানাধীন হাঁসের খামার বেড়ে যাওয়ায় দেশি মাছের প্রজাতি দিনকে দিন নির্বংশ হচ্ছে।

এর ফলে গোটা হাওরের বাস্তুসংস্থান হুমকির মুখে পড়েছে; যাতে অন্যান্য প্রাণী ও জীববৈচিত্রের ওপরও প্রভাব পড়ছে। সঙ্কটের কারণে এখন টাঙ্গুয়ার হাওরে শীতের সময় পাখি আসাও বহুলাংশে কমে গেছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মৃত্যুঞ্জয় কুণ্ডু তার ২০২৪ সালের একটি গবেষণার বরাতে বলছিলেন, “তখন আমরা টাঙ্গুয়ার হাওরে ৭৬টা প্রজাতির মাছ পেয়েছি। তবে সব প্রজাতি সচরাচর এবং সব জায়গায় পাওয়া যাচ্ছে এমন না। সব জায়গায় হয়ত ৩৫ থেকে ৪০টা প্রজাতি আছে। বাকিগুলো বিরল, খুব কম দেখা মেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন