You have reached your daily news limit

Please log in to continue


মহাকাশে স্যাটেলাইট, ডেটা সেন্টার ঘিরে এত বিনিয়োগ কেন?

পৃথিবীর নিম্ন কক্ষপথ এখন কেবল স্যাটেলাইট উৎক্ষেপণের জায়গা নয়, বরং ট্রিলিয়ন ডলারের এক উদীয়মান অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। মহাকাশে ডেটা সেন্টার তৈরি থেকে শুরু করে বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট সেবা সব মিলিয়ে এ খাতে এখন শত শত কোটি ডলার বিনিয়োগের জোয়ার বইছে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, মানুষের মাথার ওপর তৈরি হচ্ছে নতুন ও গুরুত্বপূর্ণ এক অবকাঠামো। মহাকাশের যে অংশটি পৃথিবী থেকে ২ হাজার কিলোমিটার বা তার কম উচ্চতায় অবস্থিত নাসা তাকে ‘লো আর্থ অরবিট’ বা এলইও বা পৃথিবীর নিম্ন কক্ষপথ হিসেবে সংজ্ঞায়িত করে।

এক সময় পৃথিবীর নিম্ন কক্ষপথ কেবল বিজ্ঞানীদের গবেষণার জায়গা থাকলেও বর্তমানে তা একবিংশ শতাব্দীর অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে।

বিশ্বজুড়ে ন্যাভিগেশন (জিপিএস), টেলিযোগাযোগ, প্রতিরক্ষা ও ইন্টারনেট সংযোগের মূল ভিত্তি হয়ে উঠছে পৃথিবীর নিম্ন কক্ষপথ। ফলে এখানে এখন বইছে বিনিয়োগের জোয়ার।

নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবীর কাছাকাছি হওয়ায় এগুলো দ্রুত সংকেত পাঠাতে, উৎক্ষেপণ খরচ কমাতে ও যোগাযোগে বাড়তি গতি দিতে পারে।

পৃথিবীর উচ্চ কক্ষপথের স্যাটেলাইটের মতো এগুলো স্থির থাকে না, বরং অনেক স্যাটেলাইট মিলে পৃথিবীর নিম্ন কক্ষপথে এক নেটওয়ার্ক বা ‘গুচ্ছ’ হিসেবে কাজ করে, যা গোটা পৃথিবীকে যোগাযোগ সুবিধা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন