রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় রাজধানীর তেল পাম্পগুলোতে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর উত্তরা, মিরপুর, মহাখালী, গাবতলীসহ বিভিন্ন জায়গায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ লেখা সাইনবোর্ড। দু-একটি স্টেশনে তেল পাওয়া গেলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।
ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। তেল পাওয়ার জন্য একের পর এক পাম্প ঘুরে বেড়াচ্ছে মানুষ কিন্তু বেশির ভাগ পাম্পেই ঝুলছে অকটেন নেই লেখা সাইনবোর্ড।
রায়হান কবির নামের এক পাঠাও চালক ঢাকা পোস্টকে বলেন, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে তেল খুঁজতে গিয়ে নিজের অবশিষ্ট তেল টুকু শেষ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তেলের অভাবে দুইদিন পর আর হয়তো গাড়ি চালাতে পারবো না। পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জ্বালানি সংকট