You have reached your daily news limit

Please log in to continue


‘আমেরিকান ক্রুসেডের’ বিপদে বিশ্ব

ওভাল অফিসের সেই বিখ্যাত ‘রেজলুট ডেস্ক’-এর পেছনে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে নিয়েছেন বি-টু বোমারু বিমানের একটি খুদে মডেল। তিনি বিমানটির মডেলটি নেড়েচেড়ে দেখছেন, বিমানটির আকারের প্রশংসা করছেন এবং এর বিধ্বংসী ক্ষমতা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন। তিনি গর্ব করে জানাচ্ছেন, যখন তিনি সত্যিকারের এই যুদ্ধবিমান পাঠিয়েছিলেন, তখন প্রতিটি বোমা একদম নিশানামতো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল।

তাঁর কথায় কোনো যুদ্ধরত নেতার দায়ভার বা গাম্ভীর্য নেই। বরং তাঁর প্রতিটি শব্দে ফুটে উঠছে এক অদ্ভুত আনন্দ। এমন আনন্দ কেবল প্রিয় কোনো খেলনা হাতে পাওয়া শিশুর মধ্যেই দেখা যায়। একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়কের আচরণের চেয়ে একে খেলনায় মত্ত কোনো বালকের কাণ্ড বললেই বেশি মানায়। আর এখানেই লুকিয়ে আছে এক গভীর আতঙ্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন