পাঁচ সিনেমার ঈদ: প্রেক্ষাগৃহে এগিয়ে শাকিব, বাকিদের ঝোঁক মাল্টিপ্লেক্সে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ২৩:২৬
এবারের ঈদে প্রেক্ষাগৃহের লড়াইয়ে নামছে পাঁচটি সিনেমা। সাহিত্যনির্ভর, নারীকেন্দ্রিক, থ্রিলার, ভায়োলেন্স, বাণিজ্যিক বিভিন্ন ঘরানার গল্পে সাজানো হয়েছে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাগুলো।
প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, আফরান নিশোর ‘দম’, চার নারী অভিনয়শিল্পীর ‘প্রেশার কুকার’, সিয়াম আহমেদের 'রাক্ষস' এবং একগুচ্ছ অভিনয়শিল্পীর 'বনলতা এক্সপ্রেস'।
পাঁচটির অর্ধেক সিনেমাই এবার মাল্টিপ্লেক্সকেন্দ্রিক। অন্য ঈদের মত এবারও প্রেক্ষাগৃহ বণ্টনে সবচেয়ে বেশি হল পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা