বিকৃত যৌন ইচ্ছা থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সুস্মিতার

প্রথম আলো প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৬:৩৫

বিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। তাঁকে বহু মানুষ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমন কটাক্ষও করেছেন অনেকে। এসবের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিকৃত যৌন ইচ্ছা, শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী। পাল্টা সুস্মিতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুললেন সাবেক স্বামী। ফেসবুক পোস্টে দাবি করলেন, পাঁচটা বিয়ে সুস্মিতার। বিবাহিত হওয়া সত্ত্বেও নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রতিবাদ করে অত্যাচারিত হয়েছেন সব্যসাচী!


বিষয়টা ঠিক কী? গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাবেক স্বামীর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। সেখানে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ অভিনেত্রীর। এরপর তিনি লাইভে আসেন। সেখানেই অতীত তুলে ধরেন। অভিযোগ করেন, এখনো চক্রবর্তী পরিবার, অর্থাৎ সব্যসাচী ও সায়ক তাঁর গোপন কথা ফাঁস করার হুমকি দিচ্ছেন। তাই নিজেই সব জানাবেন বলে জানান। সেই লাইভেই নিজের একাধিক বিয়ে ও সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। এরপরই সাবেক স্বামী সব্যসাচীর বিকৃত যৌনতা নিয়ে মুখ খোলেন। সুস্মিতার দাবি, বিয়ের পরও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল সব্যসাচীর। এখানেই শেষ নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও