ঈদে নাগরিকের পর্দায় পূর্ণিমা
বণিক বার্তা
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৯:০৬
আগামী ঈদে সাত দিনব্যাপী নাগরিক টিভিতে প্রচার হবে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান তারায় তারায়।
ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টায় নাগরিক টিভির পর্দায় এ অনুষ্ঠান প্রচার হবে। এবারের ঈদের দ্বিতীয় দিন এ আয়োজনে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে। তিনি ১৬ মার্চ বিকালে নাগরিক টিভির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেছেন।
পূর্ণিমা বলেন, ‘তারায় তারায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে বেশ ভালো লাগল। নিজের চলচ্চিত্র জীবন নিয়েই বেশি গল্প করা হয়েছে। আশা করছি, বিশেষ এ আয়োজন দর্শকের ভালো লাগবে।’