দম কাউকে নিরাশ করবে না

বণিক বার্তা প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৯:৫০

রেদওয়ান রনি পরিচালিত সিনেমা দম। সিনেমাটি গত পরশু সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ গ্রেড পেয়েছে।


এ গ্রেডের অর্থ হলো সিনেমাটি যেকোনো বয়সের দর্শকই দেখতে পারবে। ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে দম প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পায়। গত সোমবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে দম।


এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এ সিনেমা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে ১০ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। গতকাল এক জমকালো আয়োজনের মাধ্যমে প্রকাশ হয় ট্রেলার। এরপর দর্শকের আগ্রহ আরো বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও