ইরান সংকটের যে তিন পরিণতি হতে পারে
ইরান যুদ্ধ সময়ে সময়ে নতুন মোড় নিচ্ছে। এতে এই সংকট সরকার, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষদের জন্য ক্রমশ অনিশ্চিত হয়ে উঠছে। এখন অনেক কিছুই নির্ভর করছে সেসব নেতার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর, যাঁরা অনেক বেশি অনিশ্চিত আচরণ করেন।
এই নেতাদের একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন সম্ভবত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও রয়েছেন। মোজতবা খামেনি সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি এবং তিনি পরীক্ষিত নেতাও নন।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি এ যুদ্ধকে ‘স্বল্পকালীন অভিযান’ বলে উল্লেখ করছেন যা ‘শিগগিরই’ শেষ হতে পারে। আবার তিনি এও বলেছেন, ইরান যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো মিত্রের বিরুদ্ধে ব্যবহারযোগ্য অস্ত্র তৈরির সক্ষমতা ‘দীর্ঘ সময়ের’ জন্য না হারাবে, ততক্ষণ এই যুদ্ধ শেষ হওয়া উচিত হবে না।
তাহলে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? হোয়াইট হাউসের অভ্যন্তরে কোনো সংকটের সময় সিএনএন প্রায়ই মার্কিন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে সম্ভাব্য সমাপ্তির তিনটি দৃশ্যপট বা মডেল তৈরি করে— সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি (বেস কেস), সেরা সম্ভাবনা (বেস্ট কেস) এবং সবচেয়ে খারাপ পরিস্থিতি (ওর্স্ট কেস)। সরকারি তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে বিশ্লেষণটি এমন দাঁড়াতে পারে: