‘নেশার কারণে স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হতে শুরু করে’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৪:৩৯

জে কে রাউলিংয়ের জাদুকরী দুনিয়ার সেই ‘হ্যারি পটার’ ওরফে ড্যানিয়েল র‍্যাডক্লিফের হাত ধরেই একটি প্রজন্মের শৈশব কেটেছে রোমাঞ্চে। তবে পর্দার সেই জাদুকরের বাস্তব জীবনটা একটা সময় হয়ে উঠেছিল বিভীষিকাময়। সম্প্রতি নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন এই হলিউড তারকা। জানিয়েছেন, জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন কীভাবে তিনি সিগারেট ও অ্যালকোহলের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন।


নিজের সেই দুঃসহ দিনগুলোর কথা স্মরণ করে ড্যানিয়েল বলেন, ‘মাত্র ১৮ বছর বয়সেই আমি মদ্যপান ও ধূমপানে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ি। ছোটবেলায় পাওয়া আকাশচুম্বী জনপ্রিয়তা আমাকে অনেক কিছু ভাবাত।’


তার কথায়, ‘কাজ আরও ভালো হবে কিংবা ভক্তদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠব এমন ভুল ধারণা থেকেই মূলত নেশার জগতে পা বাড়িয়েছিলাম। কিন্তু ফল হয়েছিল উল্টো। নেশার কারণে আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হতে শুরু করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও