You have reached your daily news limit

Please log in to continue


বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল করের খরচ সমন্বয় করতেই এই নতুন ফি চালু করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির এক ঘোষণায় বলা হয়েছে, বিজ্ঞাপনের জন্য ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ‘লোকেশন ফি’ নেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।

এই ফি প্রযোজ্য হবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ছবি ও ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ–এর ক্লিক-টু-মেসেজ প্রচারণা এবং বিপণন বার্তার সঙ্গে যুক্ত বিজ্ঞাপন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন