সুপারমার্কেটের ফ্রিজ হ্যাকড হলে অন্যান্য প্রযুক্তিপণ্য কতটা ঝুঁকিপূর্ণ

প্রথম আলো প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৪:২১

সম্প্রতি ইউরোপের বেশ কিছু দেশে সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় তাপমাত্রা বৃদ্ধির জন্য সন্দেহভাজন সাইবার হামলাকে দায়ী করা হচ্ছে। এ ঘটনার পর শিল্পকারখানার যন্ত্রপাতি থেকে শুরু করে সাধারণ পারিবারিক সরঞ্জাম পর্যন্ত ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে।


বর্তমানে ইন্টারনেটের সঙ্গে যুক্ত স্মার্ট ডিভাইসের মধ্যে ফ্রিজ, সেন্ট্রাল হিটিং এমনকি ওয়াশিং মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। যেকোনো যন্ত্র অনলাইনে যুক্ত থাকলে সাইবার হামলার মাধ্যমে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে এটি দিয়ে হ্যাকাররা সহজে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, এমন নয়।


যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিয়ারান মার্টিন জানান, ইন্টারনেটে যুক্ত থাকা যন্ত্রগুলোকে নিরাপদ রাখতে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরও সুরক্ষা দাবি করা প্রয়োজন। গ্রাহকদের যন্ত্র হালনাগাদ রাখা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে। ইউকে সাইবার ডিফেন্সের গবেষকেরা ব্রিটিশ খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পর্কিত ৮০০টির বেশি ফ্রিজ এবং বিল্ডিং-কন্ট্রোল ইন্টারফেস চিহ্নিত করেছেন। ইন্টারনেটে এগুলো খোলা থাকায় দুর্বল পাসওয়ার্ড বা সফটওয়্যারের ত্রুটির কারণে হ্যাক হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও