প্লেনের ভেতর বিড়ি জ্বালানোয় যাত্রীর বিরুদ্ধে মামলা
প্লেনের ভেতর বিড়ি জ্বালানোর অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭ মার্চ) দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে আকাসা এয়ারের একটি ফ্লাইটে।
অভিযুক্ত যাত্রীর নাম আশীষ। তিনি দিল্লির বাসিন্দা।
পুলিশের তথ্যমতে, প্লেনের টয়লেটের ভেতরে ওই যাত্রী ধূমপান করেন। পরে তার কাছে একটি লাইটারও পাওয়া যায়, যা প্লেনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
এই ঘটনায় আকাসা এয়ারের অভিযোগের ভিত্তিতে গোয়ার মোপা বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং বেসামরিক বিমান নিরাপত্তা সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
- ট্যাগ:
- জটিল
- মামলা দায়ের
- বিমান যাত্রী