You have reached your daily news limit

Please log in to continue


আজ বিশ্ব হ্যালো দিবস, কেন পালিত হয় জানেন?

ব্যস্ত শহরের রাস্তায় প্রতিদিন কত মানুষের সঙ্গে দেখা হয় আমাদের। লিফটে পাশাপাশি দাঁড়ানো, বাসে-ট্রেনে গা ঘেঁষে বসা কিংবা অফিসের করিডরে একে অপরকে পাশ কাটিয়ে চলে যাওয়াই যেন প্রতিদিনের চেনা ছবি। অথচ এই মানুষগুলোর দিকে তাকিয়ে একটু হাসা কিংবা ছোট্ট করে ‘হ্যালো, কেমন আছেন?’ বলার সময়টুকুও আমাদের হয়ে ওঠে না। স্মার্টফোনের পর্দায় চোখ রেখে চলতে চলতে কখন যে পাশের মানুষটির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, তা হয়তো নিজেরাও বুঝতে পারিনি।

অথচ সম্পর্ক তৈরির জন্য সব সময় দীর্ঘ কথোপকথনের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি আন্তরিক সম্ভাষণই হয়ে উঠতে পারে নতুন পরিচয়ের শুরু, মন ভালো করার উপলক্ষ কিংবা দীর্ঘদিনের দূরত্ব ঘোচানোর প্রথম পদক্ষেপ। মানুষে-মানুষে এই যোগাযোগের গুরুত্ব মনে করিয়ে দিতেই প্রতি বছর ২১ নভেম্বর পালিত হয় বিশ্ব হ্যালো দিবস।

যুদ্ধের অস্থিরতা থেকে শান্তির বার্তা

বিশ্ব হ্যালো দিবসের সূচনার পেছনে রয়েছে এক বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৭৩ সালে মিসর ও ইসরায়েলের মধ্যে ইয়ম কিপুর যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও অবিশ্বাস ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে যুদ্ধ কিংবা সংঘাত নয়, বরং কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব-এই বার্তাই বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন দুই ভাই।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী ব্রায়ান ম্যাককরম্যাক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক মাইকেল ম্যাককরম্যাক উদ্যোগ নেন বিশ্ব হ্যালো দিবস পালনের। তারা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে প্রায় ১ হাজার ৩৬০টি চিঠি পাঠান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন