জেন–জি কি সত্যিই এত আলাদা, নাকি এর বড় অংশই বিপণনকৌশল আর অতিরঞ্জন
প্রথম আলো
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১০:৩৪
গবেষণার কেন্দ্রবিন্দুতে একটি প্রজন্ম
গুগলে ‘Gen Z’ লিখে খুঁজলেই লাখো নিবন্ধ পাওয়া যায়। তাদের অর্থনীতি, মানসিক স্বাস্থ্য, খাবারের অভ্যাস, কাজের ধরন—প্রায় সবকিছুই বিশ্লেষণ করা হচ্ছে। অনেকের মতে, ইতিহাসে আর কোনো প্রজন্মকে এত বেশি গবেষণা করা হয়নি।
এর একটি বড় কারণ প্রযুক্তি। জেন–জি হলো প্রথম প্রজন্ম, যারা জন্মের পর থেকেই ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে বড় হয়েছে।