সবাই আমাকে ক্যাটরিনা কাইফ বলে ডাকত
প্রথম আলো
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১০:১৫
‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে স্নিগ্ধা চৌধুরীর। এরই মধ্যে দুটি সিনেমার প্রস্তাব পেয়েছেন। ঈদের আগে মডেলিং ও সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত তরুণ অভিনেত্রী। তাঁর সাক্ষাৎকারটি নিয়েছেন মনজুরুল আলম
প্রথম আলো : প্রথম সিনেমার নায়িকা। অনুভূতি কী?
স্নিগ্ধা চৌধুরী: এটাই মনে করিয়ে দিচ্ছে, জায়গাটা চ্যালেঞ্জিং। বছরে খুব বেশি সিনেমা তো এখানে হয় না। অভিনয়শিল্পী অনেক। নিয়মিত সিনেমা করে যাওয়াটা কঠিন। আবার দেশের অন্যতম সেরা একজন নির্মাতার কাজে অভিনয় করেছি, যেকোনো সিনেমায় নাম যুক্ত করা যাবে না। সবমিলিয়ে আপাতত দর্শক কীভাবে প্রথম সিনেমায় আমাকে গ্রহণ করবেন, সেটাই ভাবছি। আমার জায়গা থেকে সব সময় আশাবাদী।