যুদ্ধে মধ্যপ্রাচ্য পানিসংকটের ঝুঁকিতে

প্রথম আলো প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১৪:৩২

ইরানের ড্রোন হামলায় বাহরাইনে একটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের নবম দিন গতকাল রোববার প্রথমবার উপসাগরীয় কোনো দেশে পানি ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা হলো।


এ হামলার ঠিক এক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি অভিযোগ করেন। তিনি দাবি করেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি পানি শোধনাগারে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।


গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাগচি লেখেন, (ডিস্যালিনেশন প্ল্যান্টে) হামলার ফলে ৩০টি গ্রামে পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের (এ ধরনের) অবকাঠামোতে হামলা চালানো একটি বিপজ্জনক পদক্ষেপ। এর পরিণতি হবে ভয়াবহ। এই নজির ইরান নয়, তৈরি করেছে যুক্তরাষ্ট্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও