You have reached your daily news limit

Please log in to continue


মনুষ্যত্ব রক্ষা করা এখন সর্বব্যাপী এক চ্যালেঞ্জ

কবি নজরুল ইসলামের সমাজ বিপ্লবকামী কালজয়ী প্রতিভা যে অল্প সময়ের মধ্যেই স্তব্ধ হয়ে গেল তার পেছনে পারিবারিক আর্থিক সংকট, পুত্র হারানোর শোক, স্ত্রীর অসুস্থতার বেদনা যেমন ছিল, তেমনি কিন্তু কাজ করেছে, যে আন্দোলনের ওপর তিনি ভরসা করেছিলেন, তার প্রবাহ স্তিমিত হয়ে যাওয়া।

সুভাষ মুখোপাধ্যায়ের মতো কবি এবং সমরেশ বসুর মতো কথাসাহিত্যিকের কমিউনিস্ট পার্টির সদস্য ও কর্মী হয়ে যাওয়া এবং পরে দল ত্যাগ করার জন্যও কেবল তাঁদের ব্যক্তিগতভাবে দুষলে চলবে না, আন্দোলনের অনগ্রসরতার বিষয়টিকেও বিবেচনায় নিতে হবে। সমাজ বিপ্লবের প্রতিহত দশা অবশ্য কেবল যে এ দেশে সত্য ছিল তা-ও নয়, ঘটেছে বিশ্বব্যাপী।

সলিল চৌধুরীর মতো অসামান্য গীতিকার ও সুরকারও প্রাণবন্ত হয়েছিলেন কমিউনিস্টদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন