তুরাগে আগুনে এক পরিবারের ১০ জন দগ্ধ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১০:২৫
রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুনে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার ভোররাতে কামারপাড়ার বামনারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে আসে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে যায়।
দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আগুনে দগ্ধ