সাইবার হামলার ঝুঁকিতে মার্কিন ব্যাংক, সর্বোচ্চ সতর্কতা জারি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১৫:২৫
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন আর্থিক সেবা খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন আর্থিক সেবা খাত।
গোয়েন্দা সংস্থা ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী ও বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক সংঘাতের সময়ে এ ধরনের হুমকি বেড়ে পাওয়ার প্রবণতা থাকে। ফলে তারা নজরদারি আরও জোরদার করেছেন।
রয়টার্স লিখেছে, গত সপ্তাহে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর ঘটনা মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা তৈরি করেছে। সেই ধাক্কা লেগেছে বিশ্ববাজারে এবং মার্কিন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ওপর ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সাইবার হামলা