You have reached your daily news limit

Please log in to continue


বাজারে আসছে ‘আইফোন ১৭ই’

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে নিজেদের অবস্থান শক্ত রাখতে ও আইফোনের বিক্রি বাড়াতে নতুন সাশ্রয়ী মডেল ‘আইফোন ১৭ই’ বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

৫৯৯ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৭৩ হাজার টাকার বেশি) প্রারম্ভিক মূল্যের ফোনটি ১১ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। মূল আইফোন ১৭-এর তুলনায় নতুন এ আইফোন প্রায় ২০০ ডলার কম দামে বিক্রি হবে। আইফোন ১৭ই মূলত আইফোন ১৭-এর সরল সংস্করণ। এতে একই শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে, তবে পর্দা থাকছে কিছুটা ছোট। ডিভাইসে দুটি ক্যামেরার পরিবর্তে একটি ক্যামেরা রয়েছে এবং অ্যাপ-ভিত্তিক তথ্য প্রদর্শনের ‘ডায়নামিক আইল্যান্ড’ সুবিধা রাখা হয়নি। খবর সিএনএন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন