ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে ঢাকাই সিনেমার বাজার
এবারো আসন্ন রোজার ঈদকে ঘিরে সম্ভাব্য ১৬টি সিনেমা মুক্তির ঘোষণা এসেছে। নতুন করে প্রশ্ন উঠেছে—আদৌ এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি পাবে কি? এবং যদি পায়ও, এ সীমিত প্রেক্ষাগৃহে কোথায় প্রদর্শিত হবে?
গত বছর দুই ঈদ মিলিয়ে প্রায় ১২টি সিনেমা মুক্তি পেয়েছিল। সে তুলনায় এবার এক ঈদে ১৬টি সিনেমার ঘোষণা অনেকের কাছে বেশ উচ্চাভিলাষী মনে হচ্ছে। একসময় বছরজুড়ে নতুন সিনেমা মুক্তির আমেজ থাকত। কিন্তু সময়ের পরিবর্তনে ঢাকাই সিনেমা এখন অনেকটাই ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে।
বছরের বাকি সময়ে খুব কম সিনেমা মুক্তি পায়, আর প্রযোজক-পরিচালকদের মূল লক্ষ্য থাকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় বড় বাজেটের সিনেমা মুক্তি দেয়া। ছুটি, পরিবার, ঘোরাঘুরি আর বিনোদনের এ সামাজিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে নির্মাতারা দর্শককে হলমুখী করতে চেষ্টা করেন। ফলে ঈদের সময় একাধিক বড় সিনেমা একসঙ্গে মুক্তি পায়। সাম্প্রতিক বছরগুলোয় ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ বা ‘তুফান’-এর মতো সিনেমা এ সময়ে মুক্তি পেয়ে ব্যাপক আলোচনায় এসেছে এবং ব্যবসায়িক সফলতাও পেয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা