শাহরুখের নতুন লুকে সাড়া, বলিউডে উত্তেজনা তুঙ্গে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:৫৭
বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর শীর্ষে নাম লিখিয়েছে ‘কিং’। একদিকে সিনেমাটিতে আবার জুটি বাঁধছেন শাহরুখ খান ও ‘পাঠান’র পরিচালক সিদ্ধার্থ আনন্দ, অন্যদিকে এটির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখের কন্যা সুহানা খানকে। ফলে সিনেমাটি ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে।
এই উত্তেজনার মধ্যেই নতুন চমক দিয়েছেন সিনেমার সংগীত পরিচালক জুটি শচীন-জিগর। তারা ইঙ্গিত দিয়েছেন, শাহরুখকে এ সিনেমায় এমন কিছু করতে দেখা যাবে, যা আগে কখনো করেননি। শচীনের ভাষ্য, “শাহরুখকে এবার একেবারে নতুন রূপে দেখা যাবে। তার লুক, চরিত্র-সব বদলে যাবে। কিছু গানে তিনি এমন ভঙ্গিতে লিপ-সিঙ্ক করবেন, যা দর্শক আগে দেখেননি। এ সিনেমায় শাহরুখকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।”