হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন নাকি নেটওয়ার্কে সমস্যা জানুন এক ক্লিকে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:৫২

হোয়াটসঅ্যাপে অনেক সময় এমন পরিস্থিতি হয় মেসেজ পাঠানোর পর শুধু একটি টিক দেখা যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, অপর ব্যক্তি কি আপনাকে ব্লক করেছেন, নাকি তার ইন্টারনেট সংযোগ বন্ধ? বিশেষ করে যদি প্রোফাইল ছবি না দেখা যায়, তাহলে বিভ্রান্তি আরও বেড়ে যায়।


তবে এখন একটি উপায়ে বিষয়টি কিছুটা বোঝা সম্ভব। যদিও এটি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফিচার নয়, তবুও অনেক ব্যবহারকারী এটি প্রয়োগ করে ধারণা নিচ্ছেন।


পদ্ধতিটি বেশ সহজ। প্রথমে যার ব্যাপারে সন্দেহ, তার চ্যাট উইন্ডো খুলুন। এরপর সেখানে @Meta AI লিখে এআই-কে ট্যাগ করুন এবং একটি সাধারণ ‘হাই’ বার্তা পাঠান। এখানে বার্তাটি মূলত এআই-এর উদ্দেশ্যে যাবে, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নয়।


যদি আপনি সত্যিই ব্লক হয়ে থাকেন, তাহলে ওই চ্যাটে মেটা এআই-এর পক্ষ থেকে কোনো উত্তর আসবে না। কিন্তু ব্লক না হয়ে থাকলে, সাধারণত সঙ্গে সঙ্গেই এআই রিপ্লাই করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও