আত্মহত্যা প্রতিরোধে জরুরি রাষ্ট্রীয় উদ্যোগ
সমস্যার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো, এই সংকটের বড় অংশ জড়িয়ে আছে তরুণদের সঙ্গে, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে। একটি গবেষণামতে, ২০২১ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন; এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই হলেন ৬২ জন।
একজন শিক্ষার্থীর মৃত্যু মানে শুধু একটি প্রাণহানি নয়, বরং রাষ্ট্রের মানবসম্পদ তৈরির দীর্ঘ বিনিয়োগও ভেঙে পড়া। কেন তরুণেরা এমন চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে, তার কারণ একমাত্রিক নয়। শিক্ষার্থীদের আত্মহত্যার মূল অনুঘটক হিসেবে ব্যক্তিগত সম্পর্কের অবনতির কারণে ২৪.৭৫ শতাংশ ও পারিবারিক সমস্যার কারণে ১৯.৮০ শতাংশ। পাশাপাশি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১৫.৮৪, পড়াশোনার চাপে ১০.৮৯, আর্থিক সমস্যার কারণে ৪.৯৫ শতাংশ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়।