You have reached your daily news limit

Please log in to continue


খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনার দিঘলিয়ায় মুরাদ খান (৪৫) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার উপজেলার সেনহাটি মিয়াপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহত মুরাদ উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য ও একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে মুরাদ খান খুলনা থেকে তাঁর হাজীগ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময়ে সেনহাটি মিয়াপাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাঁর গতিরোধ করে।

তখন মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে যুবকেরা সেখান থেকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মুরাদ নিস্তেজ হয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন