অনেক টাকা আয় করলেও শেষে কিছুই থাকে না, শিল্পীদের সতর্ক করলেন তামান্না
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯
দুই দশকের বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় সক্রিয় তামান্না ভাটিয়া। মাত্র ১৫ বছর বয়সে অভিনয়জীবন শুরু করা এই অভিনেত্রী আজ প্রতিষ্ঠিত তারকা। বড় বাজেটের ছবি, বিজ্ঞাপন, ব্র্যান্ড—সব মিলিয়ে আর্থিকভাবে সফল তিনি। তবু তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, অভিনয়জগতে নিয়মিত অনেক অর্থ উপার্জন করলেও সঠিক পরিকল্পনা না থাকলে একসময় সব হারানোর ঝুঁকি থেকে যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, অভিনয় পেশা বাইরে থেকে যতটা স্থিতিশীল মনে হয়, ভেতরে ততটাই অনিশ্চিত। ‘শিল্পীরা ধারাবাহিকভাবে অনেক টাকা উপার্জন করতে পারেন। কিন্তু যদি ঠিক সময়ে সঞ্চয় না করেন বা সেই অর্থ বাড়ানোর উপায় না খোঁজেন, একসময় দেখবেন হাতে তেমন কিছুই নেই’, এভাবেই সতর্ক করেছেন তিনি।