‘সারা রাত খুঁজেছি, বাবাকে পাইনি’, কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী মেঘলা

প্রথম আলো প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪

বাবার খোঁজ পাচ্ছেন না চিত্রনায়িকা মেঘলা মুক্তা। গতকাল সোমবার রাত আটটার দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁর বাবা। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তাঁর। এর পর থেকে মুঠোফোন বন্ধ। রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও বাবার সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী। আজ মঙ্গলবার সকাল সোয়া আটটায় প্রথম আলোকে মেঘলা জানিয়েছেন, এখনো তাঁর বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি।


প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন মেঘলা মুক্তা। তিনি জানান, উত্তরখানে তাঁদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেই কাজ তদারকি করতে তাঁর বাবা প্রতিদিন সেখানে যান। গতকালও গিয়েছিলেন। কাজ শেষে রাত আটটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন।


রাত ৮টা ৫০ মিনিটে বাবার সঙ্গে শেষবার কথা হয় মেঘলার। এর পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।


মেঘলা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, বাবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সে জন্য হয়তো ফোন বন্ধ। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও বাবা বাসায় না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। সারা রাত উত্তরখান থেকে বসুন্ধরা আসার রাস্তার দুই পাশে খুঁজেছি। কোথাও পাইনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও