বার্সেলোনায় ১৬ বছরের কিশোর আজয় তাভারেস

দেশ রূপান্তর প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩

ইংল্যান্ডের নরউইচ সিটি একাডেমির ষোলো বছর বয়সী প্রতিভাবান ফুটবলার আজয় তাভারেসকে দলে নিয়েছে স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা। ইউরোপের আরও কয়েকটি ক্লাব এই কিশোরকে নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কাতালান দলটিই তাকে ভিড়িয়েছে। চুক্তির অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি, তবে নিয়ম অনুযায়ী নরউইচ সিটি ক্ষতিপূরণ পাবে।


তাভারেস ১২ বছর বয়সে নরউইচের একাডেমিতে যোগ দেন এবং চলতি মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলে খেলছিলেন। গত গ্রীষ্মে মাত্র ১৫ বছর বয়সে একটি প্রীতি ম্যাচে প্রথম দলের হয়ে মাঠে নামলেও এখনো প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয়নি। সর্বশেষ তিনি একত্রিশ জানুয়ারি চেলসির বিপক্ষে অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচে অংশ নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও