রাজনীতির দুষ্টচক্রেই আটকে থাকল বাংলাদেশের ক্রিকেট

প্রথম আলো প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪

সরকার যায়, সরকার আসে। ‘নির্বাচিত সরকার’, অন্তর্বর্তীকালীন সরকার, আবার নির্বাচিত সরকার। তবু রাজনীতির দুষ্টচক্র থেকে বের হতে পারে না বাংলাদেশের ক্রিকেট।


এর সর্বশেষ দৃষ্টান্ত গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া এবং বিএনপির মন্ত্রী–সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের রেখে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা।


কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে, যিনি বিসিবির ৬ অক্টোবরের পরিচালনা পর্ষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েও পরে ‘অনিয়মের’ অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান।


অ্যাডহক কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী আইনজীবী রাশনা ইমাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু।


কমিটির ১১ সদস্যের অন্যরা হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান, এর আগে বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।


তাঁদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম দ্বিতীয় বিভাগের ক্লাব ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা ও ফাহিম সিনহা এক্‌মি ল্যাবরেটরিজের পরিচালক। ফাহিম সিনহা আওয়ামী লীগ আমলের সর্বশেষ বোর্ডে ছিলেন, ছিলেন অন্তর্বর্তী সরকার আসার পর ফারুক আহমেদের বোর্ডেও। অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে। তবে এনএসসির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম দাবি করছেন, তিনিই এখনো বিসিবির বৈধ সভাপতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও