এনইআইআরের পরীক্ষায় সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪

মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যকরের লক্ষ্যে রোববার চলবে টেস্ট রান।


এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ টেস্ট রান চলাকালে কিছু মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব।


সংগঠনটি বলছে, “রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডিরেজিস্ট্রেশন ব্যতীত সীম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।”


এই অসুবিধার জন্য অ্যামটবের তরফে দুঃখ প্রখাশ করা হয়েছে।


কোনো ব্যক্তির নামে নিবন্ধিত হ্যান্ডসেটে কেবল সেই ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করা যাবে। যদি সেই ব্যক্তি পুরনো হ্যান্ডসেট বিক্রি বা কাউকে দিতে চাইলে বা সেখানে অন্যজনের সিম ব্যবহার করতে চাইলে হ্যান্ডসেটটি আগে ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে।


গত ১ জানুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার বা এনইআইআর পদ্ধতি চালু করেছে সরকার। সেদিনই মোবাইল হ্যান্ডসেটের ‘গ্রে মার্কেটের’ ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয় হামলা চালায়। ওই ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও