You have reached your daily news limit

Please log in to continue


তিলকের মন্থর ব্যাটিং ‘কৌশলেরই অংশ’, বললেন সূর্যকুমার

টি-টোয়েন্টি বিশ্বকাপে মন্থর ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে থাকা তিলক বর্মার পাশে দাঁড়িয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, তিলক মূলত টিম ম্যানেজমেন্টের দেওয়া নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ীই খেলছেন।

চলতি বিশ্বকাপে তিলকের স্ট্রাইক রেট তার ক্যারিয়ারের গড় ১৪১ থেকে কমে ১২০-এর ঘরে নেমে এসেছে। বিশেষ করে মন্থর উইকেটে স্পিনারদের বিপক্ষে তাকে বেশ সংগ্রাম করতে দেখা গেছে। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১টি চার ও ৩টি ছক্কা। ইনিংসের শুরুতে থিতু হওয়ার পর গিয়ার পরিবর্তন করতে না পারায় প্রশ্ন উঠেছে বাঁহাতি ব্যাটারের কার্যকারিতা নিয়ে।

সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে সূর্যকুমার পরিষ্কার জানিয়ে দেন, তিলকের এই মন্থর ব্যাটিং দলের কৌশলেরই অংশ, ‘আমি তাকে বলেছি, টিম ম্যানেজমেন্টও তাকে বলেছে যে এভাবেই ব্যাট করতে হবে। যদি একটি উইকেট পড়ে, তবে পাওয়ার-প্লেতে সে তার স্বাভাবিক আক্রমণাত্মক খেলাটা খেলতে পারে।’

তবে দলের বিপর্যয়ে তিলককে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে জানিয়ে সূর্য বলেন, ‘কিন্তু যখনই দুই উইকেট পড়ে যায়, তখন তাকে কিছুটা দেখেশুনে খেলতে হয়। একটি জুটি গড়া এবং খেলাকে দশম ওভার পর্যন্ত টেনে নেওয়ার দায়িত্ব তার। এরপর আমাদের হাতে যথেষ্ট মারকুটে ব্যাটার আছে যারা বড় স্কোর গড়তে সক্ষম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন