সুপ্রিম কোর্ট বৈশ্বিক শুল্ক বাতিলের রায় দিলেও ট্রাম্পের মাখায় অন্য বুদ্ধি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আদালত ভুলভাবে যে পথটি বাতিল করেছে, তার বদলে এখন অন্য বিকল্প ব্যবহার করা হবে। আমাদের হাতে বিকল্প আছে।’ তিনি দাবি করেন, আদালতের সর্বশেষ রায়ই নতুন এসব পন্থা ব্যবহারের সুযোগকে অনুমোদন দিয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘আমি এখন অন্য একটি পথে এগোব—সম্ভবত যে পথে প্রথমবারই যাওয়া উচিত ছিল। এটি আমাদের আগের সিদ্ধান্তের চেয়েও শক্তিশালী।’
তিনি জানান, নতুন করে শুল্ক আরোপের ক্ষেত্রে ১৯৭৪ সালের বাণিজ্য আইন এবং ১৯৬২ সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের বিভিন্ন ধারা ব্যবহার করা হতে পারে। তবে তিনি স্বীকার করেন, এসব আইনি পথ অনুসরণ করতে গেলে প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। কারণ, এসব আইনের আওতায় শুল্ক আরোপের আগে নির্দিষ্ট তদন্ত ও পর্যালোচনা বাধ্যতামূলক।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শুল্ক আরোপ