You have reached your daily news limit

Please log in to continue


অভিবাসন সংকট সামনে রেখে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে কেপ ভার্দেতে

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে আজ রোববার (১৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক বিচারমন্ত্রী জোয়ানা রোসা। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা ঠেকানো এবারের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

আফ্রিকার মূল ভূখণ্ড থেকে ৬০০ কিলোমিটারের বেশি পশ্চিমে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সাবেক পর্তুগিজ উপনিবেশ কেপ ভার্দে। দেশটির জনসংখ্যা প্রায় পাঁচ লাখ। তবে দেশটির ভেতরে বসবাসকারী মানুষের তুলনায় বিদেশে থাকা কেপ ভার্দীয়দের সংখ্যা বেশি। তাঁদের অধিকাংশের বসবাস যুক্তরাষ্ট্র ও পর্তুগালে।

রয়টার্স জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট নেভেস টানা ১৫ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি কেপ ভার্দের প্রাচীনতম রাজনৈতিক দল আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেনডেন্স অব কেপ ভার্দে (পিএআইসিভি)-এর সদস্য। গত মে মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দলটি ৭২টি আসনের মধ্যে ৩৭টি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর ফলে ফ্রান্সিসকো কারভালহো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন