রান তাড়ার রেকর্ড গড়ে লঙ্কানদের হারাল জিম্বাবুয়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮

তিন বলের মধ্যে সিকান্দার রাজা ও টাশিঙ্গা মুসেকিওয়া বিদায় নেওয়ায় কিছুটা চাপে পড়ে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার নিভু নিভু আশার বাতিও আরেকটু উজ্জ্বল হয়। তবে, শেষ ওভারে আট রানের চ্যালেঞ্জে প্রথম বলেই ছক্কা মেরে লঙ্কানদের সেই বাতি নিভিয়ে দেন টনি মুনিয়োঙ্গা। স্বাগতিকদের বিপক্ষে রান তাড়ার রেকর্ড গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি জয় পেল জিম্বাবুয়ে।


কলম্বোয় বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার ১৭৮ রান তিন বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।


টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে এটি জিম্বাবুয়ের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। ২০২৪ সালে ১৭৪ রানের লক্ষ্যে জয় ছিল আগের রেকর্ড।


টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই প্রথম দেড়শর বেশি রান তাড়া করে জিতল জিম্বাবুয়ে। ২০১৪ আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪১ রানের লক্ষ্যে জয় ছিল এত দিন রেকর্ড।


বিশ ওভারের বিশ্বকাপে এর চেয়ে বেশি রান করে স্রেফ একবার হেরেছিল শ্রীলঙ্কা। ২০১৪ আসরে ইংল্যান্ডকে ১৯০ রানের লক্ষ্য দিয়েও জিততে পারেনি তারা।


বাছাই পেরুতে না পারায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। সেই দলকেই এবার দেখা যাচ্ছে ভিন্ন রূপে। বাছাই পর্বে অপরাজিত থাকা সিকান্দার রাজার দল মূল পর্বেও এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও