ভিনিসিয়ুসকে থামাতে ‘মোটরবাইক’, রিয়ালকে রুখতে ভয়হীন গার্দিওলা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৩:২২

চলমান চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যে একবার দেখা হয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের। এবার শেষ ষোলোর নকআউট পর্বেও তাদের সাক্ষাৎ হতে যাচ্ছে। অবশ্য ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ এই প্রতিযোগিতা আর রিয়াল-সিটির দ্বৈরথ অনেকদিন ধরেই অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। ড্র–তে এই দুই দলের মুখোমুখি লড়াই যেন নির্ধারিত! এখন দুই দলই কিছুটা ভঙ্গুর, নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে ফিরছে। তবুও রিয়ালের বিপক্ষে ম্যাচ নিয়ে কিছুটা সতর্ক বার্তাই শোনা গেল পেপ গার্দিওলার কণ্ঠে।


ডিসেম্বরে ইউসিএলের লিগপর্বের দেখায় সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ ব্যবধানে স্বাগতিক রিয়ালকে হারিয়েছে গার্দিওলার সিটি। কিন্তু তাদের তাড়া করছে সর্বশেষ আসরগুলোর তিক্ত স্মৃতি। দুই লেগ মিলিয়ে গত মৌসুমের প্লে-অফে ৬-৩ ব্যবধানে হেরে ছিটকে পড়ে ম্যানসিটি। সর্বশেষ দুই মৌসুম এবং সবমিলিয়ে চারবার রিয়ালের কাছে হেরে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়। যে কারণে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রদ্রিগো গোয়েসের মতো তারকারা চোটের কারণে বাইরে থাকলেও, গার্দিওলার আশা লড়াইটা হবে সমানে সমান!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও