এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন তিনটি ডিভাইস আনার পরিকল্পনা করছে অ্যাপল। এর মধ্যে রয়েছে স্মার্ট চশমা, এআই–চালিত একটি পেনড্যান্ট এবং ক্যামেরা সংবলিত এয়ারপডস। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ডিভাইসগুলোতে বিল্ট-ইন ক্যামেরা থাকবে। এসব ডিভাইস আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বুঝে সিরি বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।


অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা ২০২৭ সালে বাজারে আনতে পারে। চলতি বছরের ডিসেম্বর থেকেই উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে বলে জানা গেছে। ডিভাইসটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে মেটা–এর স্মার্ট গ্লাস লাইনের সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও