নতুন সরকারের সামনে অর্থনীতির বহুমুখী চ্যালেঞ্জ

bonikbarta.com মোহাম্মদ আবদুল মজিদ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের রাজনৈতিক জোটের অংশীজনরা। এটা অনস্বীকার্য যে একটি নাজুক অর্থনৈতিক কাঠামো নিয়েই দায়িত্ব শুরু করতে হচ্ছে নতুন সরকারকে। দায়িত্ব নেয়ার পর অর্থনীতির অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকারকে।


এসব চ্যালেঞ্জের মধ্যে আর্থিক খাতের সংস্কার, বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানো, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, মানবসম্পদ উন্নয়ন ও বেসরকারি খাতের সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এ চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পর্যায়ক্রমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। কারণ এ মুহূর্তে দেশে কর্মসংস্থান নেই, বিধায় বেকারত্ব বাড়ছে। বিনিয়োগে খরা, বেসরকারি ঋণপ্রবাহে গতিহীনতা, দেশী-বিদেশী ঋণের দায় পরিশোধে সক্ষমতা কমার ফলে অভ্যন্তরীণ বাণিজ্যেরও গতি কম। বাণিজ্যের গতি কম হওয়ায় রফতানি আয় নেতিবাচক এবং এতে মূল্যস্ফীতিও কমছে না। দেশের অর্থনীতিতে এসব চ্যালেঞ্জ থাকায় রাজস্ব আদায়ে ঘাটতি বাড়ছে। দেশের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার পরিপূর্ণ চিত্র পাওয়ার জন্য আমরা পরিসংখ্যানগত প্রাক্কলন করতে পারি। কিন্তু সেগুলো বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এমনটি বলা যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও