You have reached your daily news limit

Please log in to continue


ঝাড়ু হাতে মিরপুরের রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই নিজের নির্বাচনী এলাকা মিরপুরের রাস্তা পরিষ্কার করতে নামলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ ভোরে ঝাড়ু হাতে তিনি সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে ডা. শফিকুর রহমান গ্লাভস হাতে ঝাড়ু ও মুখে মাস্ক পরে দিনের কর্মসূচি শুরু করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, তিনি তার দেওয়া কথা রাখছেন।

তিনি বলেন, ‘আমি বলেছিলাম রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে আমার কাজ শুরু করব। আমি আমার কথা রাখছি।’

এটি কেবল একদিনের লোকদেখানো কর্মসূচি নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের দলের নেতাকর্মীরা প্রতিদিন এই এলাকায় কাজ করবে। মিরপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন।

জামায়াতের প্রধান দলের স্বেচ্ছাসেবকদের প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধা ঘণ্টা করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান। তিনি বলেন, তারা যদি এক ঘণ্টা করে সময় দিতে পারে, তাহলে আরও ভালো।

তিনি বলেন, এবার আমি জিতেছি। পরেরবার হয়তো তারা জিতবেন। এটা কোনো বিষয় নয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। উন্নয়নকাজ দলীয় পরিচয় ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন