উপমন্ত্রীর অভিজ্ঞতা নিয়ে এবার পূর্ণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

প্রথম আলো প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৯

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৮৪ হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেন বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু। ভোটে জেতার চার দিন পর আজ মঙ্গলবার বিকেলে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুল হাবিব। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের আমলে পর্যায়ক্রমে যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও