You have reached your daily news limit

Please log in to continue


বিষণ্নতা ও উদ্বেগে ওষুধের মতোই কার্যকর হতে পারে ব্যায়াম, নতুন গবেষণায় প্রমাণ

বিষণ্নতা ও উদ্বেগ—এ দুই মানসিক সমস্যায় বিশ্বজুড়ে ভুগছেন কোটি কোটি মানুষ। বাংলাদেশেও পরিস্থিতি ভিন্ন নয়। দীর্ঘদিনের মানসিক চাপ, অনিশ্চয়তা, কর্মব্যস্ত জীবন, সামাজিক চাপ—সব মিলিয়ে অনেকের মধ্যেই হতাশা ও দুশ্চিন্তা স্থায়ী রূপ নিচ্ছে।

চিকিৎসায় সাধারণত ওষুধ ও কাউন্সেলিং বা সাইকোথেরাপির পরামর্শ দেওয়া হয়। এসব কার্যকর হলেও সবার জন্য সহজলভ্য নয়। অনেকের জন্য চিকিৎসা ব্যয় বেশি, কোথাও আবার দক্ষ থেরাপিস্টের দীর্ঘ অপেক্ষার তালিকা। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও অনেককে পিছিয়ে দেয়।

এ পরিস্থিতিতে আশার খবর হলো, নতুন এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত শরীরচর্চা অনেক ক্ষেত্রে বিষণ্নতা ও উদ্বেগ কমাতে ওষুধ বা থেরাপির মতোই কার্যকর হতে পারে। বিশেষ করে দলগতভাবে এবং প্রশিক্ষকের তত্ত্বাবধানে করা ব্যায়ামে উপকার সবচেয়ে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন