জনগণের আশা, নতুন সরকারের পরীক্ষা

বিডি নিউজ ২৪ অধ্যাপক ড. খালিদুর রহমান প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১

দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, বিশ্বাসের ঘাটতি, সংঘাত এবং নির্বাচনি বিতর্কের পর জনগণ তাদের ভোটে স্পষ্ট ও শক্তিশালী রায় দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই-তৃতীয়াংশ আসন তাদের শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা দেয়নি, সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগও তৈরি করে দিয়েছে। সংসদে আইন পাস করা সহজ, কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো এই শক্তি কতটা দায়িত্বশীলভাবে ব্যবহার করা হবে। জনগণ ক্ষমতার প্রদর্শন নয়, দায়িত্বশীলতা ও ফলপ্রদ নীতিনির্ধারণের প্রমাণ চায়।


বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে পরিস্থিতি সবসময়ই জটিল। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সামাজিক স্থিতিশীলতা, আইনের শাসন এবং রাজনৈতিক সহনশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। দেশের রাজনীতিতে যে ধারা গড়ে উঠেছে, তাতে সংঘাত ও পাল্টা সংঘাত নিয়মিত দেখা গেছে। সহিংসতা, অবরোধ, অগ্নিসংযোগ, গ্রেপ্তার ও মামলার সংস্কৃতি মানুষকে ক্লান্ত করে তুলেছে। সাম্প্রতিক সময়ে ব্যবসায়ীরা বিনিয়োগে অনিশ্চয়তা অনুভব করেছে, সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছে, আর তরুণ প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় আছে। তাই নতুন সরকারের কাছে প্রত্যাশা, তারা প্রথম থেকেই একটি স্পষ্ট বার্তা দেবে যে প্রতিহিংসার রাজনীতি নয়, স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক গণতন্ত্রই তাদের অগ্রাধিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও