You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশি অভিবাসী বাড়ছে, বাড়ছে জালিয়াতিও

যুক্তরাষ্ট্রে বাংলাদেশির সংখ্যা বাড়ছে। তাদের একটি অংশ সন্তানদের পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে আমেরিকার মূলধারায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে; একটি অংশ বিভিন্ন পেশা গ্রহণ করে নিজেদের জীবন সমৃদ্ধ করার সুযোগ গ্রহণ করছে। আর ছোট একটি অংশ নানা ধরনের দুর্নীতি ও জালিয়াতিতে জড়িত হয়ে গোটা বাংলাদেশি কমিউনিটির সুনাম ক্ষুণ্ন করছে।

শেষোক্ত এ শ্রেণিটি শিক্ষিত, পেশাজীবী এবং আর্থিকভাবে সচ্ছল। যুক্তরাষ্ট্রে আইনের প্রয়োগ যেমন কঠোর, আইনের ফাঁকফোকর গলিয়ে চুরি-চামারি করার সুযোগও কম নয়। অভিবাসী হিসাবে যারা যুক্তরাষ্ট্রে আগে এসেছেন, তারা দুর্নীতিমূলক পন্থা অবলম্বন করে আখের গুছিয়ে নিয়েছেন। তাদের উত্তরসূরি হিসাবে অনেক সুযোগসন্ধানী বাংলাদেশি প্রথমদিকে জড়িত হয়েছিলেন ক্রেডিট কার্ডের মাধ্যমে জালিয়াতিতে। কমিউনিটি হিসাবে বাংলাদেশিরাই শুধু ক্রেডিট জালিয়াতির সঙ্গে জড়িত হয়েছিল এমন নয়, অন্যান্য কমিউনিটির লোকজনও জড়িত ছিল। কারণ এটাই ছিল অল্প সময়ে অর্থ আহরণের সহজ পদ্ধতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন