বিভক্ত বাংলাদেশকে এক করার চ্যালেঞ্জ তারেকের সামনে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২

আন্দোলন, নির্যাতন আর কারাবাসের দীর্ঘ পথ পেরিয়ে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। জনরায়ে রাষ্ট্র পরিচালনার ভার পাওয়া দলটির সামনে জনআকাঙ্ক্ষা আকাশসম, পর্বতময় প্রতিবন্ধকতার বেড়াজাল।


চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি ভিন্ন বাস্তবতা আর উত্তরাধিকার সূত্রে পাওয়া জঞ্জালের স্তূপের চাপও থাকছে যথারীতি। এতকিছুর মধ্যে দেশ পরিচালনার গুরুভার সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।


রাজনীতির মাঠের বিভক্তি আর বিভাজন দূর করে স্থিতিশীলতা ফেরানোর চ্যালেঞ্জও বড় হয়ে দেখা দেবে সরকার পরিচালনায় দলটির এবারের নেতা তারেক রহমানের সামনে।


দুই দশক আগে ২০০১ সালে বিএনপির ক্ষমতায় থাকার সময় সরকার বা দলের পদে না থাকলেও দেশ পরিচালনার কাজ কাছ থেকে দেখেছেন তিনি; প্রভাবও ছিল তার।


ক্ষমতার পালাবদলে এরপর দীর্ঘ নির্বাসনে দূরে ছিলেন। তবে দল পরিচালনার কাজে যুক্ত থেকেছেন নিবিড়ভাবে। দু:সময়ে দলেকে উজ্জীবিত রাখতে পালন করেছেন কান্ডারির ভূমিকা। পরিকল্পনার ছক একেছেন দেশকে ঘিরে।


দেড় দশকের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরার দিনেই জনসমুদ্রে দাঁড়িয়ে সেই পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এবার ভোটের জনরায়ে পেলেন রাষ্ট্র পরিচালনার ভার। স্বাভাবিকভাবে দায়িত্ব বর্তে গেল জনগণের ভালোমন্দ দেখভালের আর দেশকে এগিয়ে নেওয়ার।


চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমানও জানেন দেশ পরিচালনায় তার প্রধান চ্যালেঞ্জগুলো কী কী। সাংবাদিকরা সামনে পেয়ে সেসব জানতে চাইলেন এসব বিষয়েও। তিনিও তুলে ধরলেন তার অগ্রাধিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও