You have reached your daily news limit

Please log in to continue


আমাদের বাধ্য করা হলে রাজপথে নামব: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গণনার পরবর্তী সময়ে ১১ দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা চাইলেও যদি তাঁরা ইতিবাচক ধারার রাজনীতি না চান, তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। নির্বাচনে যাঁরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন—যেভাবেই পেয়ে থাকুন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন ও আপত্তি আছে—দায় মূলত তাঁদেরই নিতে হবে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করার।’

জামায়াত আমির আরও যোগ করেন, ‘যদি তাঁরা সরকার গঠন করেন, এটা তাঁদের দায়িত্ব। কিন্তু এখন এগুলো কিসের আলামত? এখন এগুলো বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয়, আমরা বাধ্য হব যেকোনো সিদ্ধান্ত নিতে।’ এ সময় রাজপথে নামার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির।

আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ের আগে বিকেল ৫টায় নিজেদের নির্বাহী পরিষদ ও রাত ৮টার দিকে জোটের শরিক ১১ দলের শীর্ষনেতাদের নিয়ে দুটি বৈঠক করে জামায়াত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন