ঠাকুরগাঁও-১ আসনে কে হচ্ছেন মির্জা ফখরুলের উত্তরসূরি?

যুগান্তর প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৯:৫১

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ-সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হচ্ছে। শিগগিরই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন এ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে স্থানীয়দের মধ্যে এ নিয়ে আগ্রহের শেষ নেই।


বিএনপির এ ঘাঁটিতে কে হচ্ছেন পরবর্তী কাণ্ডারি? ঐতিহ্য ধরে রাখতে আসছেন পরিবারেরই কেউ, নাকি অন্য কোনো নেতৃত্ব? দলীয় নেতাকর্মীদের দৃষ্টি এখন হাইকমান্ডের দিকে। তবে আলোচনায় এগিয়ে আছেন মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও কন্যা শামারুহ মির্জা। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাবে-তা তফসিল ঘোষণা হলে সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 


বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য যুগান্তরকে জানান, তফসিল ঘোষণা হলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


ঠাকুরগাঁও জেলা বিএনপির কয়েকজন নেতা যুগান্তরকে বলেন, স্থানীয়দের কাছে মির্জা ফয়সাল আমিন ও শামারুহ মির্জা উভয়ই জনপ্রিয়। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবেন তারা। তৃণমূলের কাছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মনে করেন তারা। 


স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার পরিবার বা আস্থাভাজনদের মধ্য থেকেই পরবর্তী উত্তরসূরি বেছে নেওয়া হবে। আর এ দৌড়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মির্জা ফখরুলের সহোদর ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং বড় মেয়ে শামারুহ মির্জার নাম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও