নেপালকে জিততে দিলেন না স্যাম কারেন

প্রথম আলো প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪

নেপালে সমুদ্র নেই। তবে ক্রিকেট মাঠের গ্যালারিকে নীল–লাল সমুদ্র বানিয়ে ফেলেন নেপালি সমর্থকেরা। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামও সেই নেপালি সমুদ্র হয়ে গিয়েছিল।


সেই ‘সমুদ্র’কে সাক্ষী রেখে ইংল্যান্ডের বিপক্ষে কী লড়াইটাই না উপহার দিল নেপাল। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন উপহার দিতে দিতেও শেষ পর্যন্ত হেরে গেল নেপালিরা। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০ রানে থেমে ৪ রানে হেরেছে দলটি।


নেপাল জিতলে নায়ক হতেন লোকেশ বাম। ২০ বলে ৩৯ রান করে ইংল্যান্ডকে শেষ পর্যন্ত অস্বস্তিতে রেখেছিলেন ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে হতো তাঁকে। কিন্তু স্যাম কারেনের অভিজ্ঞতার কাছেই হার মানতে হলো তাঁকে।


শেষ ওভারে ১০ রান দরকার ছিল নেপালের। ইংলিশ বাঁহাতি পেসার কী দুর্দান্ত বোলিংই না করলেন। লাইন-লেংথ ঠিক রেখে দিলেন মাত্র ৫ রান। ফল, ৪ রানের জয়ে বিশ্বকাপ শুরু করল দুবারের চ্যাম্পিয়নরা।


লোকেশ শেষ দিকে ৪ চার ও ২ ছক্কায় নেপালকে জয়ের স্বপ্ন দেখিয়েছেন দীপেন্দ্র সিং ঐরী ও রোহিত পৌডেলের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে। ৪২ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৫৪ বলে ৮৪ রান যোগ করেন দুজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও