You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রাম বন্দর অচল, লাগাতার কর্মবিরতি শুরু

বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজ অচল রয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে।
সকাল ৯টার দিকে দেখা গেছে, বন্দর ভবনের সামনে ৪ নম্বর গেইটে সতর্ক অবস্থানে আছে পুলিশ। বন্দরের অভ্যন্তরে গাড়ি প্রবেশের সংখ্যা একেবারেই কম।

তথ্যমতে, সকাল আটটা থেকে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরে (আউটার লাইটারেজ) পরিচালন কাজ বন্ধ রয়েছে। কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

গতকাল শনিবার (৭ ফেব্রয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। বন্দর রক্ষা পরিষদের বাকি তিনটি দাবি হচ্ছে– চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা না নেওয়া।

এই বিষয়ে বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন জানান, আজ (৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

ইব্রাহিম খোকন বলেন, ‘গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আমাদের শ্রমিক নেতাদের হয়রানি করা হচ্ছে, হুমকি দিচ্ছে। আমাদের দুই শ্রমিক নেতা শামসু মিয়া টুকু ও আবুল কালাম আজাদকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে। এসব করে আন্দোলন বন্ধ করা যাবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন